২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঠাখইন গ্রামে সোমবার রাতে এক স্কুল ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ফাতেমা বেগমকে (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের প্রয়াত জাফর আলীর মেয়ে এবং স্থানীয় পালেরচক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

সিলেট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঠাখইন গ্রামে সোমবার রাতে এক স্কুল ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ফাতেমা বেগমকে (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের প্রয়াত জাফর আলীর মেয়ে এবং স্থানীয় পালেরচক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ফাতেমা মঙ্গলবার বিশ্বনাথ থানায় একটি মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক আহাদ আলী জানান, রাতে ফাতেমা ঘরের মেঝেতে বসে পড়ছিল। এ সময় তার চাচাতো ভাই মৃত আনফর আলীর ছেলে মফিক (২৫) এবং মৃত ইজাদ আলীর ছেলে জালাল (২৪) তাকে এসিড নিক্ষেপ করে। এতে ফাতেমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিশ্বনাথ থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় ভূষণ দে জানান, এসিডে ফাতেমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৭ ঘ.