২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মান্নানের ৩ মামলা স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলা তিনটির কার্যক্রম কেন বাতিল করা হবে না, তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে আদালত। অধ্যাপক মান্নানের তিনটি আবেদনে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। অধ্যাপক মান্নানের পক্ষে আবেদন তিনটির শুনানি করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল। দুর্নীতি দমন কমিশন গত ১৬ আগস্ট শাহবাগ থানায় অধ্যাপক মান্নানের বিরুদ্ধে মামলা তিনটি দায়ের করেন। মামলায় অস্ত্রোপচারের যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.