২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কালভৈরব মন্দির থেকে চুরি হওয়া ১১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ তিন মাস পর উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কালভৈরব মন্দির থেকে চুরি হওয়া ১১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ তিন মাস পর উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটি চুরি ও পাচারের অভিযোগে শহরের পূর্ব মেড্ডার শাহজাদা (২০) এবং সাইফুল ইসলাম অপু (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় তিনমাস আগে কালভৈরব মান্দির থেকে শিবলিঙ্গ মুর্তিটি চুরি হয়েছিল বলে র‌্যাব জানায়। র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে র‌্যাবের একটি দল মূর্তিটি কিনতে যায়। গ্রেপ্তার দু'জন মূর্তিটি নিয়ে এলে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.