২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের কলেজে ছাত্র-বহিরাগত সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের শাল্লা ডিগ্রি কলেজে শুক্রবার বিকেলে ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের শাল্লা ডিগ্রি কলেজে শুক্রবার বিকেলে ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় রামীম চৌধুরী (২৮) নামের এক বহিরাগতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কলেজের এইচএসসি'র ছাত্র বিদ্যুৎ, জুয়েল ও ইকবালকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কলেজের প্রভাষক অরুণ কান্তি দাস বলেন, বিকেল ৫টার দিকে কলেজের এইচএসসি'র ছাত্র ইকবাল ও স্থানীয় যুবক রামীম চৌধুরীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে কলেজ ছাত্রাবাসের ছাত্রদের সঙ্গে রামীম চৌধুরীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। শাল্লা থানার উপ-পরিদর্শক জিন্নাতুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.