২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআরের ওপর চোরাকারবারীদের হামলা

সাতক্ষীরার সদর উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় পণ্য আটকের ঘটনায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারীরা। বিডিআর সদস্যরা চার রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। তবে গুলিতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সদর উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় পণ্য আটকের ঘটনায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারীরা। বিডিআর সদস্যরা চার রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। তবে গুলিতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তের সোনাই নদী দিয়ে ভারত থেকে পণ্য নিয়ে একটি নৌকা বাংলাদেশের সীমানায় পৌঁছালে কাঁকডাঙ্গা ক্যাম্পের বিডিআর'র একটি টহল দল সেগুলো আটক করে। চোরাকারবারীরা ইট, পাথর, বল্লম এবং ধারালো অস্ত্র নিয়ে বিডিআর জওয়ানদের ওপর হামলা করে আটক পণ্য কেড়ে নেওয়ার চেষ্টা করে। বিডিআর সদস্যরা গুলি ছুড়লে চোরাকারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। ডিএডি মাহবুব জানান, চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকা থেকে গুঁড়ো দুধ, পাতার বিড়ি, তামাকসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৩ ঘ.