ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের মেধা ও মনন তুলে ধরতে তাদের অংশগ্রহণে চতুর্থবারের মতো রাজধানীতে আয়োজন করা হচ্ছে 'শেয়ার উইথ ইন্নোসেন্স-ফোর' শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সামাজিক সংগঠন হ্যান্স এ অনুষ্ঠানের আয়োজক।
রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেডের সহযোগিতায় এতে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে দেশের প্রথম অনলাইন নিউজপেপার ও বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বেসরকারি টেলিভিশন ইটিভি ও ইংরেজি দৈনিক নিউএজ।
আগামী ১৭ অক্টোবর বিকেল সাড়ে চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে।
ঢাকার সাতটি বিশেষ স্কুলের শিশুদের নাচ, গান, ছড়া, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, গল্প বলা, গীতিনাট্য এবং অভিনয়সহ নানা উপভোগ্য বিষয় দিয়ে এ অনুষ্ঠান সাজানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএই্চ/২২২২ ঘ.
bdnews24