২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারের বুধবার দুপুরে এক কয়েদির মৃত্যু হয়েছে। ফোরকান (৪০) নামের ওই কয়েদি ঢাকার মিরপুর থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারের বুধবার দুপুরে এক কয়েদির মৃত্যু হয়েছে। ফোরকান (৪০) নামের ওই কয়েদি ঢাকার মিরপুর থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়। জেল সুপারিনটেনডেন্ট মো. আজমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে ফোরকান অসুস্থবোধ করলে প্রথমে তাকে কারা হাসপাতাল ও পরে বিকেল ৩টার দিকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-কারাধ্যক্ষ মুশফিকুর রহমান জানান, ফোরকান বরগুনার সাহেবের হাওলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রাতে তার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.