২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পাল্টা কমিটি ঘোষণা বিএনপির একাংশের

রাজবাড়ীর চারটি উপজেলা এবং তিনটি পৌরসভায় বিএনপির একাংশ পাল্টা কমিটি ঘোষণা করেছে। মঙ্গলার এসব কমিটি ঘোষণা করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ টি এম আব্দুর রাজ্জাক উজীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

রাজবাড়ী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর চারটি উপজেলা এবং তিনটি পৌরসভায় বিএনপির একাংশ পাল্টা কমিটি ঘোষণা করেছে। মঙ্গলার এসব কমিটি ঘোষণা করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ টি এম আব্দুর রাজ্জাক উজীর। গত শুক্রবার দলের জেলা কার্যালয়ে এক সভায় নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। ওই সভার সিদ্ধান্তের একটি অনুলিপি মঙ্গলবার সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিএনপির জেলা আহ্বায়ক নঈম আনছারী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চার উপজেলা ও তিন পৌর কমিটি ঘোষণা করেন। পাল্টা কমিটিতে রাজবাড়ী সদরে আবুল হোসেন গাজী, বালিয়াকান্দিতে গোলাম শওকত সিরাজ, গোয়ালন্দে মনিরুজ্জামান মনো এবং পাংশায় আশরাফুল ইসলাম মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। পৌর কমিটির আহ্বায়করা হলেন- রাজবাড়ীতে আব্দুল আজিজ পিন্টু মোল্লা, গোয়ালন্দে মঞ্জুর আহমেদ মঞ্জু এবং পাংশায় হাবিবুর রহমান রাজা। শুক্রবারের সভায় জেলা কমিটির ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বলে বিএনপির এই অংশটি দাবি করেছে। কমিটি গঠন নিয়ে গত ৯ অক্টোবর জেলা যুগ্ম আহ্বায়ক এ টি এম আব্দুর রাজ্জাক উজীরের নেতৃত্বাধীন এই অংশটি সাবেক দুই সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, নাসিরুল হক সাবু এবং আহ্বায়ক নঈম আনছারীকে অবাঞ্ছিত ঘোষণা করে। পাল্টা কমিটি গঠনের বিষয়ে আব্দুর রাজ্জাক উজীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৪ সেপ্টেম্বর জেলা বিএনপি কার্যালয়ে কোনো সভা হয়নি। সংস্কারপন্থী নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে বসেই গোপনে ওই কমিটি ঘোষণা করা হয়।" নঈম আনছারী বলেন, "২৪ সেপ্টেম্বর আমি আইনগতভাবেই কমিটি ঘোষণা করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.