২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

মাদারীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত। জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান মঙ্গলবার এ রায় দেন। দেলোয়ার কালকিনি উপজেলার খড়িয়াল গ্রামের শমসের আলী ফকিরের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত চ্যাটার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর স্ত্রী মনজিলা বেগমেকে কৌশলে হত্যা করে পালিয়ে যান দেলোয়ার। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমরান লতিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩১ ঘ.