২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসে আরও তিনজন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসে যোগ হয়েছে আরও তিনজন। এরা হলেন- অ্যারিজোনার গ্যাব্রিয়েল গিফোর্ড এবং নিউ ইয়র্কের মাইক ম্যাকমোহান ও স্কট মার্ফি। সোমবার সন্ধ্যায় (নিই ইয়র্ক সময়) অভ্যন্তরীণ নতুন জোট 'নিউ ডোমোক্র্যাট কোয়ালিশন প্যাক্ট'র এক সভায় এই তিন কংগ্রেস সদস্য বাংলাদেশ ককাসে যোগ দেওয়ার ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:16 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসে যোগ হয়েছে আরও তিনজন। এরা হলেন- অ্যারিজোনার গ্যাব্রিয়েল গিফোর্ড এবং নিউ ইয়র্কের মাইক ম্যাকমোহান ও স্কট মার্ফি। সোমবার সন্ধ্যায় (নিই ইয়র্ক সময়) অভ্যন্তরীণ নতুন জোট 'নিউ ডোমোক্র্যাট কোয়ালিশন প্যাক্ট'র এক সভায় এই তিন কংগ্রেস সদস্য বাংলাদেশ ককাসে যোগ দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ে সমস্যা এবং টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব মোকাবেলা নিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ককাসে কাজ করার অঙ্গীকার করেন তারা। এই সভায় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশী-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার ফ্রন্ট'র (বাপাফ) সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতায় কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো চেয়ারম্যান জোসেফ ক্রাউলি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী তৈরী পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে তারা কাজ করে চলেছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশী ককাসে বর্তমানে ৩৯ জন কংগ্রেসম্যান রয়েছেন। কিছুদিন আগে 'বাংলাদেশের বন্ধু'খ্যাত প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির ছেলে প্যাট্রিক কেনেডি বাংলাদেশ ককাসে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২০২ ঘ.