ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সোমবার কাজে যোগ দিয়েছেন।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইউসুফ হোসেনের এ নিয়োগ আদেশ জারি করে।
এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী তার এ নিয়োগের মেয়াদ হবে তিন বছর।
ইউসুফ হোসেন এর আগে মহাহিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসএইচ/২৩৩১ ঘ.
bdnews24