২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূলে ফাঁদ শক্তিশালী করা হয়েছে: স্বরাষ্ট্র প্র্রতিমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ফাঁদগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রোববার সচিবালয়ে তার কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, "সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ফাঁদগুলোকে শক্তিশালী ও সক্রিয় করা হয়েছে। সব জঙ্গিকেই এ ফাঁদে পা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ফাঁদগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রোববার সচিবালয়ে তার কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, "সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ফাঁদগুলোকে শক্তিশালী ও সক্রিয় করা হয়েছে। সব জঙ্গিকেই এ ফাঁদে পা দিতে হবে। সরকারের জঙ্গিবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোন আপস করা হবে না। তবে এ জন্য জনগণকে সহযোগিতা করতে হবে। তিনি জঙ্গিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯০০ ঘ.