২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানের রিমান্ড শুনানি ১২ অক্টোবর

ওসমান গণি হত্যা প্রচেষ্টা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে আইনি হেফাজতে জিজ্ঞাসাবাদের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি। আমানকে আদালতে হাজির না করায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক আগামী ১২ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসমান গণি হত্যা প্রচেষ্টা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে আইনি হেফাজতে জিজ্ঞাসাবাদের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি। আমানকে আদালতে হাজির না করায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক আগামী ১২ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করেছেন। এ দিন আদালতে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মহসীন মিয়া জানান হাইকোর্ট আমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির তারিখে হাইকোর্টের আদেশের অনুলিপি আদালতে দাখিল করতে আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হন আমান। পরে তাকে মোহাম্মাদপুরের গণি হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/২২০৩ ঘ.