ঢাকা,অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সোমবার ভোরে সাবেক উপসচিব মোবারক হোসেনের বাসায় ডাকাতি হয়েছে।
পল্লবীর ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর লাইনের সি ব্লকের ৪ নম্বর বাড়ির তিন তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক ইয়াকুব আলি জানান, ভোর ৬টার দিকে ৬-৭ জনের ডাকাতদল জানালার গ্রীল কেটে বাসার ভেতরে ঢুকে। তারা বাসার সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রীসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে গৃহকর্তা মোবারক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24