ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাধার ও খেলার মাঠ ছাড়া কোনও আবাসন প্রকল্প অনুমোদন না দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "প্রধানমন্ত্রী জলাধার এবং খেলার মাঠ ছাড়া কোন হাউজিং প্রকল্প অনুমোদন না দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসকে/২০১৬ঘ.
bdnews24