২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

গাজীপুর সদর উপজেলার ইছর এলাকা থেকে রোববার দুপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রশীদের (৪০) বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং সাতটি কর্তুজ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

গাজীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার ইছর এলাকা থেকে রোববার দুপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রশীদের (৪০) বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং সাতটি কর্তুজ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মিরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর আড়াইটার দিকে ইছর গ্রামে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.