মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তে 'কোনও মহলের প্রভাব ছিল কিনা' সে বিষয়ে সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের কাছে জানতে চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। (আরও তথ্যসহ)
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত ৫ সদস্যের সরকারি তদন্ত দলের প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর দামপাড়ায় সিআইডি'র চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে সাবেক এই সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় একথা জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তার বক্তব্য ১৬১ ধারায় রেকর্ড করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম।
তিনি বলেন, "মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হবে।"
জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি সিআইডি কার্যালয় ত্যাগ করেন।
সিআইডি কর্মকর্তা মুসলিম বলেন, "সকাল ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অস্ত্র আটককালে তিনি স্বরাষ্ট্র সচিব এবং সরকারি তদন্ত দলের প্রধান থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল।
"সে সময় সরকারি তদন্ত দল কোন বিষয়গুলোকে সামনে রেখে তদন্ত কজে অগ্রসর হয়েছিল এবং তা কোনও মহলের দ্বারা প্রভাবিত ছিল কি না তা খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"
সরকারি ওই তদন্ত দলের অপর চার সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান মুসলিম।
জিজ্ঞাসাবাদে ওমর ফারুক কি বলেছেন তদন্তের স্বার্থে সে বিষয়ে কিছু জানাতে রাজি হন নি তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত দলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআইডি'র জিজ্ঞসাবাদে ওমর ফারুক অনেক কিছুই এড়িয়ে গেছেন।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে আলোচিত ও স্পর্শকাতর এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ রয়েছে। এছাড়া মামলার অধিকতর তদন্তে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরসহ সরকারি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও উঠে আসে।
সন্ধ্যায় জিজ্ঞাসাবদ শেষে সিআইডি কার্যালয় থেকে বের হওয়ার পথে ওমর ফারুককে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি তার সব বক্তব্য তদন্ত কর্মকর্তার সামনে উপস্থাপন করেছেন। 'মিডিয়ায় বলার মতো তার কিছুই নাই।'
স্বরাষ্ট্র সচিব হিসেবে তখন তিনি এ ঘটনায় যথাযথ ভূমিকা পালন করেছিলেন কি না
bdnews24