২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে সংঘর্ষে আহত ঝুমার মৃত্যু, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ঝুমা বেগম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ঝুমা বেগম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন। এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঝুমা বেগমের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, শুক্রবার ভোররাতে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- বজলু, হারুন ও আবুল হোসেন। তারা আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের চৈতন্যকান্দি এলাকায়। জুয়া খেলায় বাধা দেওয়ায় বুধবার চৈত্যনকান্দি এলাকায় জুয়াড়ীরা বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঝুমা বেগমসহ ১২ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.