২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসে বাংলাদেশ ককাসে প্যাট্রিক কেনেডি

মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসে যোগ দিয়েছেন প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে প্যাট্রিক জে কেনেডি। বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসে যোগ দিয়েছেন প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে প্যাট্রিক জে কেনেডি। বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আশাবাদ প্রকাশ করা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠকের পর এ বিবৃতি দেওয়া হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের বাংলাদেশবিরোধী নীতি এবং দখলদার পাকিস্তানী বাহিনীর প্রতি সর্বাত্মক সহায়তা সত্ত্বেও প্যাট্রিক কেনেডির বাবা এডওয়ার্ড কেনেডি বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এডওয়ার্ড কেনেডির অকুন্ঠ সহায়তার ধারাবাহিকতায় ১৯৭২ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সামুদ্রিক স