২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গৃহবধূ হত্যা

যৌতুকের টাকা না পেয়ে বরগুনায় এক স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। গত বুধবার রাতে জেলার এম বালিয়াতলী ইউনিয়নের চর মাইঠা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর নাম লাকি বেগম। তার বয়স হয়েছিল ২৩ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 07:56 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

বরগুনা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যৌতুকের টাকা না পেয়ে বরগুনায় এক স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। গত বুধবার রাতে জেলার এম বালিয়াতলী ইউনিয়নের চর মাইঠা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর নাম লাকি বেগম। তার বয়স হয়েছিল ২৩ বছর। ঘটনার পর স্বামী সোলায়মানকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। স্ত্রীকে গলা টিপে হত্যার কথা বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে স্বীকার করে সোলায়মান। বরগুনা সদর থানার উপ-পরিদর্শক শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। পঞ্চাশ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রী লাকিকে হত্যা করেছে স্বামী সোলায়মান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএএ/১৩৫৪ ঘ.