২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ দিয়ে বরগুনার অপহৃত ১৫ জেলে মুক্ত

অপহরণের পাঁচ দিন পরে বরগুনার পাথরঘাটা পদ্মা এলাকার ১৫ জন জেলে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে এসেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে তারা ফিরে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 06:22 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

বরগুনা ,৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অপহরণের পাঁচ দিন পরে বরগুনার পাথরঘাটা পদ্মা এলাকার ১৫ জন জেলে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে এসেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে তারা ফিরে আসে। কালু বাহিনীর সদস্যরা তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে রোববার রাতে পাথরঘাটার পদ্মা এলাকার বলেশ্বর নদীর মোহনা থেকে মাসুম মোল্লা (২৬), ইব্রাহিম (২৫), বেলাল হোসেন (২৭), নুরুল আলম (৩৫), শাহিন (২৮), সিদ্দিকুর রহমান (৪০), মতলেব (২৫), জাফর হোসেন (২৫), রাসেল (১২), হাফিজুল (৩০), আবদুল কুদ্দুস (৩৫), কবির হোসেনসহ ১৫ জনকে অপহরণ করে সুন্দরবনের গহনে নিয়ে গিয়েছিল। ফিরে আসা মাসুম মোল্লা ও আরো কয়েকজন জেলে জানান, আটক অবস্থায় তাদের একবেলা খাওয়ানো হয়েছিল। মুক্তিপণের টাকা হাতে পাবার পরে তাদের পেট ভরে খাইয়ে বিদায় দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১২২০ঘ.