২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কারখানার গুদামে আগুন

সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি বেসরকারি ইস্পাত কারখানার গুদামে আগুনে লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি বেসরকারি ইস্পাত কারখানার গুদামে আগুনে লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগে আবুল খায়ের স্টিল প্রডাক্টস লিমিটিডের একটি টিন শেড গুদামে আগুন লেগে যায়। দুই ঘন্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে গুদামে সংরক্ষিত কারখানার বিভিন্ন ধরনের বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৩৬ ঘ.