ঢাকা জানুয়ারী ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের উত্তরা এবং পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে আবেদনপত্র ২৯ এপ্রিলের মধ্যে সংগ্রহ করতে হবে বলে জানানো হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো এ আবেদনের সময়সীমা বাড়ানো হলো।
আবেদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সরকার আবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে রাজউক চেয়ারম্যান শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে তিনি বলেন, "আমাদের টার্গেট হচ্ছে সাধারণ মানুষ।"
এর আগে গত ১৮ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার দিন ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।
ডিসেম্বর থেকে রাজউক উত্তরা স
bdnews24