ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয় বলে সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম সালাউদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিয়োগ পাওয়া সালাউদ্দীন সোমবার পদত্যাগ করেন।
সরকারি বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেল হিসেবে মাহবুবে আলমের নিয়োগ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর মো. ইসরাইল হোসেন নিয়োগপত্রে স্বাক্ষর করেন।
মাহবুবে আলমকে নিয়োগের আগে সালাউদ্দীন আহমদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
২০০৫-২০০৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুবে আলম। তিনি ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩-৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
মাহবুবে আলম ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
১৯৭২ সালে সিটি ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে মাহবুবে আলম পরের বছর জানুয়ারি মাসে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ আইনজীবী সাংবিধানিক আইনের ওপর ভারতের নয়াদিল্লি
bdnews24