ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একটি নির্বাচিত নতুন সরকারের কাছে 'মসৃণভাবে' ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চূড়ান্ত হওয়ায় তার সন্তুষ্টি ও উচ্ছাস প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সোমবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের কাছে বলেন, "একটি নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটা এ দেশের সাধারণ মানুষের একটি বড় অর্জন।"
মঙ্গলবার মহাজোট নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের একদিন আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাতে মিলিত হন প্রধান উপদেষ্টা।
দায়িত্ব হস্তান্তরের পর কি করে সময় কাটাবেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতা হস্তান্তরের পর তিনি লেখালেখি করে সময় কাটাবেন।
তবে নতুন সরকারের যদি কোন সহযোগিতার প্রয়োজন হয়, তবে তিনি তা করতে 'সর্বদাই প্রস্তুত' রয়েছেন বলে জানান তিনি।
তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্জনগুলো কি- জানতে চাইলে ফখরুদ্দীন আহমদ প্রথমেই দায়িত্ব গ্রহণের সময়কার 'অত্যন্ত নাজুক' আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে বলেন তা নিয়ন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও ভয়াল ঘুর্ণিঝড় সিডর ও দু'দফা বন্যার আঘাত থেকে দেশের মানুষকে রক্ষা ও সর্বশেষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করেন তিনি।
ফখরুদ্দীন আহমদ বলেন, "আমরা দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছি, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে গেছে এবং নিজেদের ভোট দিতে পেরেছেন। তারা নির্বিঘে
bdnews24