২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস-এর ফল বাতিল ও পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি

২৭তম বিসিএস-এর প্রকাশিত ফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তা বাতিল এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হোসাইনের পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন অনুর্ত্তীর্ণ বিসিএস পরীক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস-এর প্রকাশিত ফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তা বাতিল এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হোসাইনের পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন অনুর্ত্তীর্ণ বিসিএস পরীক্ষার্থীরা। বিক্ষুব্ধ অনুর্ত্তীর্ণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে তাদের দাবির বিষয়ে তুলে ধরে স্মারকলিপি দেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিসিএস এর নতুন ফলাফলে জন্ম নেওয়া 'কেলেঙ্কারির' যথোপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত দাবি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পিএসসি'র নিয়োগে অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বন্ধে সরকারি হস্তক্ষেপ, পিএসসিতে বিশ্বব্যাংক ও এডিবি'র সব প্রকল্প বন্ধ এবং পিএসসি'র পুনর্গঠন। স্মারকলিপিতে বলা হয়, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কমানোয় আগ্রহী সা'দত হোসাইন দ্বিতীয় দফায় প্রকাশিত ফলাফলে এ কোটায় প্রথমে উত্তীর্ণ ৬৭ শতাংশ শিক্ষার্থীকে অনুত্তীর্ণ ঘোষণা করেছেন। অথচ তিনি নিজেই ম্ুিক্তযোদ্ধার সনদ দেখিয়ে তার চাকরি মেয়াদ দুই বছর বাড়িয়ে নেন এবং মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত পদোন্নতি নেন। তার মুক্তিযোদ্ধা কোটা কমানোর কারণ 'বোধগম্য নয়' বলে মন্তব্য করা হয়। এছাড়া প্রকাশিত নতুন ফল অনুযায়ী মৌখিক পরীক্ষায় ২৬ দশমিক ৫০ শতাংশ অকৃতকার্য হয়েছে যে কারণ উল্লেখ করে ২৭তম বিসিএস'র প্রথম ফলাফল বাতিল করা হয়েছিল। আগের ফলাফলে সাধারণ ও শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ ১৫৯৭ জনের মধ্যে ৮২১ জনকেই বর্তমান ফলাফলে কোনো ক্যাডার দেওয়া হয়নি। জাহাঙ্গীর আলম জানান, দাবি আদায়ে তারা রোববার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। আগামী ঈদের দিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীক অনশন কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৮১৩ঘ.