ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের ভারতীয় কারি রেস্তোরাঁ খাতকে রক্ষায় সেদেশে বাংলাদেশীদের যাওয়ার সুযোগ সহজ করতে দেশটির অভিবাসন আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
শুক্রবার নিউইয়র্কে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডারের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে উপদেষ্টা এ আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে শনিবার নিউইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা বলেন, "যুক্তরাজ্যের রেস্তোরাঁগুলোয় বাংলাদেশী কর্মীরা যাতে সহজে কাজ পেতে পারেন সেজন্য ব্রিটিশ অভিবাসন আইন সংস্কার করতে ডগলাস আলেক্সান্ডারকে অনুরোধ করেছি আমি।"
ব্রিটিশ সরকার স
bdnews24