ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী, বরিশাল, খুলনা ও বাগেরহাটে শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। শনিবারও বর্ষণ থামেনি। এর মধ্যে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। (আরও তথ্যসহ)
পটুয়াখালী উপকূলীয় এলাকা ও মংলা বন্দরসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত এবং বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদী বন্দগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি এবং দেশের অন্যান্য নদী বন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার রাতে আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লঘুচাপের প্রভাবে বাংলাদেশ উপকূলসহ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এজন্য দক্ষিণাঞ্চলের নদী বন্দগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি এবং দেশের অন্যান্য নদী বন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।"
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী: পটুয়াখালীতে শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। আবহাওয়া প্রতিকূল থাকায় অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে পটুয়াখালী নৌবন্দর কর্তৃপক্ষ। জেলার উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পটুয়াখালী নৌ-বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফিটের কম দৈর্ঘের সব নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা সদরের সঙ্গে শতাধিক চরের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জেলা আবহাওয়া দপ্তরের সিনিয়র অবজারভার মো. শরিফ জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে জেলার বিভিন্ন এলাকায় কয়েকশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রচুর গছ উপড়ে গেছে। অনেক এলাকায় মানুষ বাড়ির বাইরে রেব হতে পারছে না। সাগর উত্তাল রয়েছে। জেলার উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে।
চরকাজল থেকে শিক্ষক আহসান আজিম জানান, অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শতাধিক চরে বেড়িবাধের বাইরের গ্রাম গুলো প্লাবিত হয়েছে প্রবল জোয়ারে। চরকাজল সহ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে দমকা হওয়ায়।
গলাচিপা ইউনিয়নের ব্যাবসায়ী আহসান আজীম জানান, গলাচিপা ইউনিয়নের ৩৫টি কাচা ঘর বিধ্বস্ত হয়েছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে।
মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাশ জানান, মাছ ধরার ট্রলারগুলো সাগরের মোহনা এলাকাগুলোতে নিরাপদ নোঙর করে আছে।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে পর্যটন কেন্দ্র কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াকাটার মোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ায় কুয়াকাটা পর্যটক শূন্য হয়ে পড়েছে।
বরিশাল: অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভাগীয় শহর বরিশালের জনজীবন। খারাপ আবহাওয়ার কারণে বিভাগের আভ্যন্তরীণ ২৮টি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় নৌ বন্দর গুলোকে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা, যান চলাচল প্রায় নেই বললেই চলে। বৃষ্টির কারণে শহরের মার্কেটগুলোর অনেক দোকান বন্ধ রয়েছে।
জেলা আবহাওয়া দপ্তর জানায়, সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাগেরহাট: শনিবার সকাল থেকে বাগেরহাটেও অবিরাম বৃষ্টি হচ্ছে। শুক্রবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের মার্কেটগুলোর অনেক দোকানপাটই বন্ধ।
জেলা কৃষি স
bdnews24