২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মদ ও বিয়ারসহ এক জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে ৮৭ বোতল বিদেশি মদ এবং ২৬৩ ক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে প্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে ৮৭ বোতল বিদেশি মদ এবং ২৬৩ ক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে প্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাইফুদ্দিন আহমেদ (৩২)। তিনি মাাদক বিক্রেতা বলে পুলিশ দাবি করছে। আইস ফ্যাক্টরি রোডে সাইফুদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং ওই মদ আটক করা হয় বলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাইমুল হাসান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে ডবলমুরিং এলাকায় মদের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাসায় অভিযান চালানি মদ ও বিয়ারসহ তাকে গ্রেপ্তার করে।" এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ৪ লাখ ৬২ হাজার টাকা বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। সাইফুদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে। তিনি আইস ফ্যাক্টরি রোডের নালাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৫৩ ঘ.