ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে বাংলাদেশের মুসলমানরা।
রমজান মাসের শেষ জুমায় এই দিনটিতে মসজিদে নামে মুসল্লিদের ঢল।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এদিন ঠাঁই ছিল না। অনেককে রাস্তায় দাঁড়িয়েও নামাজ পড়তে দেখা যায়।
পাড়া-মহল্লার মসজিদগুলোতেও মুসল্লিদের ব্যাপক সমাবেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24