২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় বরিশালে ২১ প্রার্থীকে নোটিস

নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) নির্বাচনে ২১ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) নির্বাচনে ২১ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। ২১ জনের মধ্যে দুই জন মেয়র প্রার্থী, বাকিরা কাউন্সিলর প্রার্থী। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম মঙ্গলবার বিকালে ডাকযোগে নোটিসগুলো পাঠিয়েছেন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়েছে। মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বরিশাল সিটি মেয়র পদে ১০ জন এবং কাউন্সিলর পদে ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অপর প্রার্থীরা নির্ধারিত সময় ১৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। কিন্তু এই ২১ জন দেননি।" আইন অনুযায়ী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে বলে তিনি জানান। মেয়র প্রার্থী কবির উদ্দিন হান্নু ও রফিকুল ইসলাম রাসেলের নামে নোটিস পাঠানো হয়েছে। কাউন্সিলর প্রার্থীরা হলেন- মোসাম্মত পারুল, আউয়াল মোল্লা, কাওছার হোসেন, সালেক হাওলাদার, আনোয়ার হোসেন, মোফাজ্জেল আলী খান মন্টু, আলম শরীফ, মারুফ খান, সৈয়দ মিজানুর রহমান রতন, কামরুন্নাহার সুইটি, বাদশা মিয়া, মীর ইমরান হোসেন, রুস্তম আলী মল্লিক, ফরিদউদ্দিন হাওলাদার, মোনাব্বর হোসাইন খান, তৌহিদুল ইসলাম শামীম, হুমায়ন কবীর বিপ্লব, মজিবর রহমান ও গোলাম মোস্তফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৫৫ ঘ.