নাটোর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের নলডাঙা থানা এলাকার বানুরভাগ গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহযোগী ১৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি লিয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী জানান, বাড়ি পোড়ানোর মামলায় গত বছর বিগত জোট সরকারের ভূমি উপমন্ত্রী দুলু ও গ্রেপ্তারকৃত আসামি লিয়নসহ ৩২ জনের ১৭ বছর করে কারাদণ্ড হয়।
রায়ের পর থেকে লিয়ন পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ (রাজশাহী) এর উপ-পরিদর্শক আশরাফ ও খায়েরের নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ লিয়নের বাড়ি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরপরই তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24