ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --চলতি বছর ৭টি হালকা থেকে মাঝারি ধরনের ভূমিকম্প বাংলাদেশকে ঝাঁকুনি দিয়েছে। বার বার এ ধরনের মৃদু ও মাঝারি কম্পনকে বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আফিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘন ঘন হালকা ভূমিকম্প হওয়া অনেকটা আগাম ইঙ্গিতের মতো। বড় কিছু হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। তবে এটা নিশ্চিত না যে বড় ভূমিকম্প হবেই।"
আফিয়া আক্তার বলেন, অনেকেই মধুপুর চ্যুতি সক্রিয় হয়ে ওঠার কথা বলে থাকলেও এ বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত তথ্য প্রয়োজন।
ভূগর্ভে সঞ্চরণশীল 'প্লেটের' পরস্পরের সংঘর্ষ ভূমিকম্পের অন্যতম কারণ। ভূগর্ভের এসব প্লেটের নড়াচড়ার জন্য চ্যুতি বা ফাটল সৃষ্টি হয়। একটি চ্যুতি বরাবর স্খলনের কারণে যে বিপুল শক্তি উৎপন্ন হয় তাই ভূমিকম্প ঘটায়।
আবহাওয়া অধিপ্তরের তথ্য অনুসারে এ বছরের ২০ মার্চ মধুপুরের ভূগর্ভে সৃষ্ট ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প দেশে ভালোই নাড়া দিয়ে যায়। এর পর মে মাসে ৩ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয় রংপুরে। রাজশাহীর তানোরে ৫ জুলাই ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ২৭ জুলাই ময়মনসিংহের হালুয়াঘাটের ভূ কম্পন ছিল ৪ দশমিক ৮ মাত্রার। রাঙামাটিতে ২৫ আগস্ট ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।
গত শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। সর্বশেষ রোববার (২১ সেপ্টেম্বর) সকালেও ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে এ দু'টি ভূমিকম্পের উৎস ছিল ব্রাহ্মণবাড়িয়া যদিও বিশেষজ্ঞরা বলছেন, এর কেন্দ্র ছিল মধুপুরে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আলম আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা শহর ও এর আশপাশে বেশি কম্পন অনুভূত হচ্ছে। ২০০৬ সালের জুন মাস থেকে এ পর্যন্ত ১২টি ভূমিকম্প হয়েছে। এ বছরই ৭টি ভূমিকম্প হয়েছে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ মাত্রার ওপরে ৬ এর নিচে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, "আমাদের সাবধান হওয়ার সময় এসেছে।"
অধ্যাপক আনসারী বলেন, সা
bdnews24