২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রূথ কমিশনে যাওয়ার অনুমতি পেলেন গণপূর্তের মঞ্জুরুল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) গিয়ে অপরাধ স্বীকারের অনুমতি পেয়েছেন গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ এফ এম মঞ্জুরুল ইসলাম ও তার স্ত্রী আক্তার জাহান রুবি। এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) গিয়ে অপরাধ স্বীকারের অনুমতি পেয়েছেন গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ এফ এম মঞ্জুরুল ইসলাম ও তার স্ত্রী আক্তার জাহান রুবি। এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, ট্রুথ কমিশন চালু হওয়ার পর এই প্রথম কোনো অভিযোগপত্রভুক্ত আসামি কমিশনে যাওয়ার অনুমতি চাইলেন। রোববার দুপুরে দুই আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ মো. আজিজুল হক তাদের এ অনুমতি দেন। একইসঙ্গে মামলাটির কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করেন তিনি। এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে আছেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে বলেন, "এই প্রথম কেউ কোনো মামলায় অভিযোগপত্র হওয়ার পর আদালতের কাছে ট্রূথ কমিশনে যাওয়ার অনুমতি চাইল। ট্রূথ কমিশন আইনের ১৯ এর (ঘ) ধারা অনুযায়ী আদালত তাদের অনুমমতি দিয়েছেন। আইন অনুযায়ী, দুর্নীতি মামলায় অভিযোপত্রভুক্ত কোনো আসামি অভিযোগ গঠনের আগ পর্যন্ত ট্রুথ কমিশনের কৃপা চাইতে পারেন। অবৈধ সম্পদ অর্জনের এ মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মঞ্জুরুল ইসলাম ঘোষিত আয়ের বাইরে ১ কোটি ১ লাখ ১৭ হাজার ৮৬৬ টাকার এবং তার স্ত্রী রুবি ৯৩ লাখ ১৫ হাজার ৮১২ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন গত বছর ৬ সেপ্টেম্বর গুলশান থানায় এ মামলা দায়ের করে। গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২০০১ঘ.