২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বাগত

আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের ভাষণকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘোষণা এবং এর মাধ্যমে বাংলাদেশের জনগণ যে আশ্বাস পাবে যুক্তরাজ্য তাকে স্বাগত জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের ভাষণকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘোষণা এবং এর মাধ্যমে বাংলাদেশের জনগণ যে আশ্বাস পাবে যুক্তরাজ্য তাকে স্বাগত জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কিছুটা সতর্ক ছিল। মার্কিন দুতাবাসের এক মুখপাত্র বলেন, "আমারা এখনও প্রধান উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করছি। তবে আমরা সন্তুষ্ট যে রোডম্যাপ অনুযায়ী এ বছরের ভেতরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।" তিনি আরও বলেন, "আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতীক্ষায় রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আএএইচ/ডিডি/এসকে/২২৪৬ঘ.