২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহ্লে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

রাজশাহীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহ্লে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন। সোমবার জেলার গোদাগাড়ী উপজেলার বাগানপাড়া-সিনজাঘুটু গ্রামে 'জিতিয়া উৎসব' পালনের ঘোষণাও দিয়েছে মাহলে আদিবাসীদের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিাফের ডটকম) - রাজশাহীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহ্লে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন। সোমবার জেলার গোদাগাড়ী উপজেলার বাগানপাড়া-সিনজাঘুটু গ্রামে 'জিতিয়া উৎসব' পালনের ঘোষণাও দিয়েছে মাহলে আদিবাসীদের দুটি সংগঠন। শনিবার রাজশাহী প্রেসক্লাবে 'মাহ্লে দিঘর বাইসি বাংলাদেশ' ও মাহলে আদিবাসী আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাউস) আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে উৎসব পালনের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহলে আদিবাসী আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার (মাসাউস) সভাপতি যাকারিয়াস ডুমরী। লিখিত বক্তব্যে বলা হয়, মাহ্লে জাতিগোষ্ঠীর নিজস্ব সামাজিক কাঠামো, বর্ণমালা, ভাষা, সংস্কৃতি রয়েছে। এ জনগোষ্ঠীর উন্নয়নে সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন সহায়তার সরকারি, বেসরকারি সহায়তা প্রয়োজন। জিতিয়া উৎসব সম্পর্কে বলা হয়. এটি একটি সামাজিক উৎসব, কোনো ধর্মীয় উৎসব নয়। এই উৎসব পালনের মাধ্যমে মাহ্লেরা তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সক্ষম হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মাহ্লে দিঘর বাইসি'র নেতা দুর্যধন হেমব্রম, মাসাউসের সহ-সভাপতি জ্যাকব হেমব্রম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.