বাগেরহাট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দুই মাস পর মাটি খুঁড়ে এক তরুণীর লাশ উদ্ধার করেছে বাগেরহাট পুলিশ। ওই তরুণীর প্রেমিক সুজিত কুমার মিস্ত্রী (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার পর লাশ পুঁতে রাখার কথাও স্বীকার করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস আগে রামপালের উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর গ্রামে ওই হত্যাকাণ্ড হয়। মঙ্গলবার বিকালে এক দল মাটি কাটা শ্রমিকের কাছে খবর পেয়ে মিতু মণ্ডল নামে ওই তরুণীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
উজলকুড় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, "মঙ্গলবার বিকালে হঠাৎ বৃষ্টি নামলে এক দল দিনমজুর গ্রামের মোহম্মদ আলী হোসেনের ঘরে আশ্রয় নেয়। ঘর থেকে দুর্গন্ধ এলে তারা কৌতূহলবশত ঘরের মাটি খুঁড়ে। ওই সময় মৃত মানুষের একটি হাত বেরিয়ে আসে। পরে তারা পুলিশে খবর দেয়।"
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং সুজিতকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।"
জহুরুল ইসলাম বলেন, "নিহত মিতু খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের দ্রুব মণ্ডলের মেয়ে। হত্যাকারী সুজিত কুমার খুলনার পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র মিস্ত্রির ছেলে। দুই সন্তানের জনক সুজিত রামপালের ফয়লা হাটে প্রগতি টেইলার্স নামে একটি দোকানে কাজ করত। ভাড়া থাকতো মোহম্মদ আলী হোসেনের বাড়ির একটি ঘরে।"
মিতুর বাবা ধ্র"ব মণ্ডল বলেন, "কিছুদিন আগে রামপালে একটি অনুষ্ঠানে গান গাইতে এসে সুজিতের সঙ্গে মিতুর পরিচয় হয়। সুজিত বিয়ের প্রলোভন দেখিয়ে মিতুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর গত জুলাই মাস থেকে মিতু নিখোঁজ ছিল।"
মিতু নিখোঁজ হওয়ার পর দাকোপ থানায় একটি অপহরণ মামলা করেন ধ্রুব মণ্ডল। মিতু লাশ পাওয়ার পর বুধবার তিনি রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজিত জানিয়েছে, প্রায় ছয় মাস আগে পরিচয় হওয়ার পর থেকে তার সঙ্গে মিতুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রীর অনুপস্থিতিতে মিতু প্রায়ই পার গোবিন্দপুর গ্রামে সুজিতের বাসায় আসতো। দুই মাস আগে মিতু তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। সুজিত অসম্মতি জানালে সে তাদের সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। তখন তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ঘরের মেঝেতে পুঁতে রাখে সুজিত।"
আবু বকর জানান, ওই ঘটনার পর সুজিত চাকশ্রী গ্রামে তার স্ত্রীর কাছে গিয়ে থাকতে শুরু করে। স
bdnews24