২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাঘের আক্রমণে একজন নিহত

সাতক্ষীরার সুন্দরবনের কাটেশ্বর খালে সোমবার বাঘের আক্রমণে সিরাজুল ইসলাম (৪২) নামে এক জেলে নিহত হয়েছেন। সিরাজুল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার সুন্দরবনের কাটেশ্বর খালে সোমবার বাঘের আক্রমণে সিরাজুল ইসলাম (৪২) নামে এক জেলে নিহত হয়েছেন। সিরাজুল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের আহম্মদ আলীর ছেলে। সিরাজের সঙ্গীদের বরাত দিয়ে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে কাঁকড়া ধরার সময় সিরাজুলকে একটি বাঘ বনের ভেতর ধরে নিয়ে যায়। তার সঙ্গীরা লোকালয়ে ফিরে খবর দেওয়ার পর গ্রামবাসীরা গভীর বন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। বনবিভাগের পারমিট নিয়ে সিরাজুল বনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.