রাজশাহী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বহারা পার্টির সক্রিয় সদস্য ও রাজশাহীর বাগমারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল হাসেম ওরফে কানা আবুল (৪৩) রোববার রাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন।
নিহতের বাড়ি বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের আলোক নগর গ্রামে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খলিফা জানান, আবুলকে রোববার দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয়।
রাত ১২টার দিকে বিরকুৎসা শাহপুর এলাকায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তার দলের সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চায়ায়, পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আবুল নিহত হয়।
আবুল হাসেম সর্বহারা পার্টির সক্রিয় সদস্য এবং বাগমারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বলে জানান ওসি শাহাবুদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24