ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর অন্যতম কৌঁসুলি প্রবীণ আইনজীবী ব্যারিস্টার কে জেড আলম (৭৩) রোববার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর লালমাটিয়ার নিজ বাসভবনে মারা গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
তিনি স্ত্রী ছাড়াও দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
তাকে রাজবাড়ির পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।
আলম আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর অন্যতম আইনজীবি ছিলেন। এছাড়া কর্নেল তাহেরকে যে মামলায় ফাঁসি দেয়া হয়েছিল তাতে তাহেরের পক্ষের আইনজীবি ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/২০৩২ ঘ.
bdnews24