২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া আরো এক লাখ কর্মী নিতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া এ বছরের মধ্যে আরো এক লাখ বাংলাদেশী কর্মী নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। তিনি বলেন, "আমরা অনানুষ্ঠানিক সূত্রে জানতে পেরেছি, মালয়েশিয়া এ বছরের মধ্যেই আরো এক লাখ বাংলাদেশীকে সেদেশে নিয়োগ দেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়া এ বছরের মধ্যে আরো এক লাখ বাংলাদেশী কর্মী নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। তিনি বলেন, "আমরা অনানুষ্ঠানিক সূত্রে জানতে পেরেছি, মালয়েশিয়া এ বছরের মধ্যেই আরো এক লাখ বাংলাদেশীকে সেদেশে নিয়োগ দেবে।" অবশ্য সরকার এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি বলে উপদেষ্টা জানান। মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগের ব্যাপারে প্রায় ১০ বছর নিষেধাজ্ঞা থাকার পর ২০০৬ সালের অক্টোবরে দেশটির সরকার তা তুলে নেয়। তবে গত বছরের ডিসেম্বর থেকে অদক্ষ বাংলাদেশী কর্মী নেওয়ার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা দেয় দেশটি। উপদেষ্টা জানান, ২০০৬-০৭ অর্থবছরে মালয়েশিয়া থেকে ১ কোটি ১৮ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। ২০০৭-০৮ অর্থবছরে তা নয় গুণ বেড়ে প্রায় ৯ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছে।" প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী জানান, গত দুই অর্থবছরে প্রায় ৩ লাখ ৭০ হাজার বাংলাদেশী কর্মী মালয়েশিয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/জেকে/১৭৪০ ঘ.