যশোর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের নারানপুর মাঠে শুক্রবার রাতে সবুজ কুমার নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সবুজ সদর উপজেলার বর্মনপাড়ার যোগেন কুমারের ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে। এরা হলেন- শহরের চাঁচড়া বর্মনপাড়া এলাকার অমিয়, সীমান্ত, সুজন, রমেশ, সুখদেব ও বাবু।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের জানান, আটককৃতদের মধ্যে তিনজন এজাহারভূক্ত আসামি। বাকিদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.
bdnews24