২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ রমজান থেকে ঈদ পর্যন্ত শ্রম আইনের কিছু ধারা স্থগিত

রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে সারাদেশে দোকানপাট, মার্কেট এবং অন্যান্য বাণিজ্যিক বিতানে ১০ রমজান থেকে ঈদ-উল-ফিতরের আগের রাত পর্যন্ত শ্রম আইনের কিছু ধারা শর্তসাপেক্ষে স্থগিত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে সারাদেশে দোকানপাট, মার্কেট এবং অন্যান্য বাণিজ্যিক বিতানে ১০ রমজান থেকে ঈদ-উল-ফিতরের আগের রাত পর্যন্ত শ্রম আইনের কিছু ধারা শর্তসাপেক্ষে স্থগিত করেছে সরকার। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। কর্মচারী ও শ্রমিকদের নির্ধারিত সময়ের বেশি কাজ করার সুযোগ দিতে এসব ধারা স্থগিত করা হয়েছে। তবে সেক্ষেত্রে শর্তগুলো হচ্ছে 'শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রমিক বা কর্মচারীকে বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে আধ ঘণ্টা কর্মবিরতি দিতে হবে, তাদের আইন অনুযায়ী ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে এবং অতিরিক্ত সময় কাজ করার জন্য অতিরিক্ত ভাতা দিতে হবে। বিবরণীতে বলা হয়, 'রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে দেশের সর্বত্র দোকানপাট, মার্কেট, বিপণিবিতান, শপিংমল এবং অন্যান্য বাণিজ্যিক বিতানে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১০০, ১০১, ১০২ ও ১০৩ ধারা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২১১০ ঘ.