২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস উল্টে শিশুসহ চারজন নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শুক্রবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

রংপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শুক্রবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন যাত্রী। নিহতদের মধ্যে একজন হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোবিন্দপুরের মৃত কছিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ জানিয়েছেন। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বজলুর রশীদ জানান, রাত ১টার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী উলকা পরিবহনের একটি বাস পাগলাপীর ঠাকুরটারীতে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ অবস্থায় বাসটি মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে আহত ৩০ জন যাত্রীকে রংপুর মেেিকল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নয় বছর বয়সী একটি শিশুসহ দুজনের মৃত্যু হয়। ওসি জানান, বাস চালক ও তার সহকারীর খোঁজ পাওয়া যায়নি। তারা জীবিত কি না তাও জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩২ ঘ.