রিয়াজুল বাশার ও মাহবুব আলম রনী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওয়েবসাইট দখল করে নিয়েছে হ্যাকাররা।
শুক্রবার র্যাবের ওয়েবসাইটে (www.rab.gov.bd) ঢুকলে দেখা যায় সেখানে লেখা আছে 'হ্যাকড বাই শাহী মির্জা'।
ওয়েবপেজে হ্যাকার বলছেন, "সরকার তথ্য প্রযুক্তির উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। অথচ সাইবার অপরাধ প্রতিরোধে একটি আইন করেছে।"
সরকারের উদ্দেশে 'শাহী মির্জা' বলেছেন, "সাইবার নিরাপত্তা কি, তা তোমরা জান না। নিজেদের কীভাবে রক্ষা করতে হয়, তাও জানো না।"
'শাহী মির্জা' আরো দাবি করেছেন, "হ্যাকাররা অপরাধী নয়। তারা তোমাদের (র্যাবের) বিশেষজ্ঞের চেয়ে ১০ গুণ বেশি পারদর্শী। আমরা কতোটা মেধাবী তা তোমরা চিন্তাও করতে পারবে না।"
হ্যাকড ওয়েবসাইটটিতে র্যাবের কোনও তথ্যই আর দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের মিডিয়া সেলের প্রধান আবুল কালাম আজাদ বলেন, "আমরা আজই জানতে পেরেছি যে, আমাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কারা করেছে সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।"
তার মতে, ওয়েবসাইট হ্যাকড হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। কারণ এতে র্যাবের কর্মকাণ্ডে কোনো বিঘ
bdnews24