ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের উপসচিব পদমর্যাদার একজন ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
শরিয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খুরশীদ আলমকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।
বরগুনার এডিসি খন্দকার মোস্তাফিজুর রহমানকে ঝালকাঠিতে ও ঝালকাঠির এডিসি রণজিত কুমার দাসকে বরগুনার এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া রংপুরের চার্জ অফিসার (সিনিয়র সহকারী সচিব) মোমিনুর রহমানকে গাইবান্ধার এডিসি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24