২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের আবেদন পরীক্ষায় ইসির কমিটি

রাজনৈতিক দলের নিবন্ধন ফরম যাচাই বাছাইয়ের জন্য বুধবার পাঁচ সদস্যের কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নিবন্ধন ফরম যাচাই বাছাইয়ের জন্য বুধবার পাঁচ সদস্যের কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) এন আই খানকে চেয়ারম্যান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খানকে। এছাড়া, উপ সচিব জেসমিন টুলী, এ কে এম সলিমউল্লাহ, মিহির সারওয়ার মোর্শেদ এ কমিটিতে সদস্য হিসেবে আছেন। কমিটির সদস্য সচিব ফরহাদ আহম্মদ খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন ফরম যাচাই-বাছাই করাই হবে আমাদের কাজ। নিবন্ধনের বিভিন্ন রাজনৈতিক দলের জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি যথাযথ আছে কিনা বা নিবন্ধনের শর্ত তারা পূরণ করেছে কিনা- তা আমরা পরীক্ষা করার পর ইসিকে জানাব।" নিবন্ধন বিধিমালা অনুযায়ী, রাজনৈতিক দলের আবেদনপত্রের সঙ্গে ১০টি বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে। এগুলো হলো- সংশ্লিষ্ট দলের নাম ও প্রধান কার্যালয়ের ঠিকানা, দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইস্তেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় বা সমমানের কমিটির সব সদস্যের নাম ও পদবি, দলের নামে রক্ষিত ব্যাংক হিসাবের নাম, ঠিকানা, হিসাব নম্বর ও সর্বশেষ স্থিতি, দলের তহবিলের উৎসের বিবরণ, নিবন্ধনের জন্য আবেদনকারীর অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র এবং নিবন্ধন ফি'র ট্রেজারি চালানের কপি। এছাড়া সদ্য প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশ-এর বিধি অনুযায়ী আবেদনকারী দলটি নিবন্ধন শর্ত পূরণ করেছে- এমন দলিলপত্রও জমা দিতে হবে। নিবন্ধনের আবেদন বাছাইয়ে গঠিত কমিটি রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া দলিলপত্র যাচাই শেষে নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দেবে। কমিটির সদস্য সচিব ফরহাদ আহম্মদ খান জানান, প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধনের যোগ্য বা অযোগ্যদের তালিকা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। কোনো দলের আবদনে ত্র"টি ধরা পড়লে তা সংশোধনের জন্য দলটি ১৫ দিন সময় পাবে বলেও জানান তিনি। গত ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের উপসচিব (আইন) এ কে এম সলিমউল্লাহ জানান, বুধবার পর্যন্ত প্রায় অর্ধশত রাজনৈতিক দল আবেদন সংগ্রহ করেছে। তবে কোনোটি জমা পড়েনি। ডিসিসিতে ভোটার ৩৫ লাখ ২৬ হাজার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তালিকায় এবার নিবন্ধিত হয়েছে ৩৫ লাখ ২৬ হাজার ৪ জন। ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। উপ নির্বাচন কমিশনার জানান, ৪ সেপ্টেম্বর ডিসিসি'র চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা ছিল। কিন্তু আগ&#2