২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি

সারা দেশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে সোমবার থেকে রোজা শুরু হচ্ছে না। রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দিয়ে বলেন, "আগামীকাল চাঁদ দেখা কমিটি আবার বৈঠকে বসবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা,৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সারা দেশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে সোমবার থেকে রোজা শুরু হচ্ছে না। রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দিয়ে বলেন, "আগামীকাল চাঁদ দেখা কমিটি আবার বৈঠকে বসবে।" তৌহিদ আনোয়ার বলেন, "আজ ইসলামিক ফাউন্ডেশনে জাাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হয়। কিন্ত কোথাও কেউ রমজান মাসের চাঁদ দেখতে পাননি বলে জানানো হয়।" জনসংযোগ কর্মকর্তা বলেন, এরপরই দেশের কোথাও রোববার রমজান মাসের চাঁদ ওঠেনি বলে সভার সবাই একমত হন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি নুরুদ্দিনসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১০ঘ.