২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জুতা কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আমতলী এলাকায় একটি জুতা কারখানা শনিবার ভোরে আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আমতলী এলাকায় একটি জুতা কারখানা শনিবার ভোরে আগুনে পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত না হলেও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন চৌধুরী প্লাজার তৃতীয় তলায় মার্কস সু ফ্যাক্টরিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানায়। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে জুতা, জুতা তৈরির উপকরণ এবং যন্ত্রপাতি পুড়ে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৮ ঘ.