২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উর্দুভাষীদের ভোটার করার কাজ শুরু

উর্দুভাষীদের ভোটার করার জন্য বুধবার নগরীর তিনটি ওয়ার্ডে ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশনের চট্টগ্রাম কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উর্দুভাষীদের ভোটার করার জন্য বুধবার নগরীর তিনটি ওয়ার্ডে ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশনের চট্টগ্রাম কার্যালয়। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব উর্দুভাষী নিজে থেকে ভোটার হতে চাইছেন, কেবল তাদেরই ফরম দেওয়া হচ্ছে। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এবং নির্বাচন কমিশনের নির্দেশে এ প্রক্রিয়ায় কাজ চলছে। তিনি জানান, সিটি করপোরেশনের ৭ নম্বর (পশ্চিম ষোলশহর), ১৩ নম্বর (পাহাড়তলী) ও ২৬ নম্বর (উত্তর হালিশহর) ওয়ার্ডের ১৭টি ক্যাম্পসহ নগরীর অন্যান্য স্থানে উর্দুভাষীদের ভোটার করার কাজ শুরু হয়েছে। ফরম বিতরণ শেষে আগামী ২ সেপ্টেম্বর থেকে তিনটি ওয়ার্ডের চারটি কেন্দ্রে ছবি তোলা শুরু হবে। চট্টগ্রাম জেলায় উর্দুভাষী ভোটারের সংখ্যা আনুমানিক ৮ হাজার বলে জানান দুলাল তালুকদার। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে ইতোমধ্যে ১৫ লাখ ৬৮ হাজার ১৯১ জনকে ভোটার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২২৪০ ঘ.